প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:52 AM
পৃথিবীতে ৩০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি ও সি‘তে আক্রান্ত’
মাহফুজ নান্টু কুমিল্লা
পৃথিবীতে ৩০ কোটির বেশি মানুষ 'হেপাটাইটিস বি ও সি‘তে আক্রান্ত। পৃথিবীতে ১৩ লাখ মানুষ প্রতিবছর 'হেপাটাইটিস বি'তে মারা যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে এটি জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি। আগে বাংলাদেশের প্রতি ১২ জনে একজন আক্রান্ত ছিলেন। বর্তমানে তা কিছুটা কমেছে। তবে ৯০ শতাংশ 'হেপাটাইটিস বি' রোগী ব্যক্তি জানেন না তিনি আক্রান্ত। চিকিৎসা হাতের নাগালে। অনেকে সঠিকভাবে স্ক্রিনিং করছেন না। আবার সচেতনতার অভাবে কেউ চিকিৎসা নিচ্ছেন না। সমাজে কুসংস্কার থাকায় মানুষ সচেতন হচ্ছেন না। এই কুসংস্কার ভেঙে দিতে হবে।'
সোমবার (২৮ জুলাই) কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব লালমাইয়ের আয়োজনে কুমিল্লা লিভার ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা ও স্বল্পমূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। এর আগে একটি র্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কুমিল্লা লিভার ক্লাবের সহ-সভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরুর সঞ্চালনায় ও সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী রোটারিয়ান দিলনাঁশি মহসিন, রোটারিয়ান ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, রোটারি ক্লাব অব লালমাইয়ের সভাপতি এনামুল হক জুয়েল, রোটারিয়ান জাকির হোসেন, সাংবাদিক খায়রুল আহসান মানিক, রোটারিয়ান শফিকুল ইসলাম শামিম প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...