প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 11:03 AM
বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের শিশুর মৃত্যু
মো. জাকির হোসেন
সোমবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায়, ঢাকা গামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান যাত্রীবাহী রিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে মায়ের কোলে থাকা দেড় বয়সি তাহসিন নামের শিশু ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয় রিক্সা চালক, শিশুটির মা ও নানিসহ ৩ জন ।
স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান , ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় যাত্রীবাহী একটি রিক্সাকে বেপরোয়ারা গতির একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়, এসময় দুজন মহিলা সহ নবজাতক শিশু সড়কের উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আহত হয় রিকশা চালক, শিশুটির মা ও নানী।
স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী ইস্টার্ন মেডিকেল কলেজ ও হসপিটালে প্রেরণ করেন। ঘাতক কাভার্ড ভ্যানটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
নিহত শিশু তাহসিন জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কেমতলী গ্রামের মো. মামুন মিয়ার সন্তান। আহতরা হলেন মামুন মিয়ার স্ত্রী মোসাম্মদ তানজিনা আক্তার ও শাশুড়ি হোসনেয়ারা বেগম।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি, যদি কেউ এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...