প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 11:14 PM
এগিয়ে আসেনি কেউ, কবর খুঁড়ছে গ্রাম পুলিশ
জাহিদ পাটোয়ারী
কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে নিহত মা ও দুই সন্তানের কবর খোঁড়ার জন্য এগিয়ে আসেনি কেউ। পরে তিনজন গ্রাম পুলিশ দিয়ে তাদের কবর খোঁড়া হয়। গতকাল শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা উপজেলার কড়ইবাড়ি গ্রামে গিয়ে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে সেখানে দেখা যায়, আকুবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ খোরশেদ আলম, মামুন মিয়া, প্রফুল্ল চন্দ্র দাস ও স্থানীয় স্বপন মিয়া কবর খোঁড়ার কাজ করছেন। রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মরদেহ নিয়ে রওয়ানা দিলেও এলাকায় এসে পৌঁছায়নি নিহতদের স্বজনরা।
পুলিশ জানা যায়, ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুর নাগাদ মরদেহ গ্রহণ করতে যায়নি কেউ। বিকেলে নিহত রুবির মেয়ে জামাই মনির হোসেন মরদেহ গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি।
উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘কবর খোঁড়া ও দাফনের জন্য আত্মীয়-স্বজন ও স্থানীয় কাউকে পাওয়া যায়নি। পরে মুরাদনগর থেকে টাকার বিনিময়ে লোক আনার চেষ্টা করেও না পেয়ে আমরা গ্রাম পুলিশের সহযোগিতা নিতে বাধ্য হয়েছি।’
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসীর হামলা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোকসানা বেগম রুবি, তার ছেলে রাসেল মিয়া এবং তার মেয়ে জোনাকি আক্তারকে পিটিয়ে হত্যা করা হয়। এসময় তার আরেক মেয়ে রুমা গুরুতর আহত হন। নিহতের স্বজনরা এখনো এ ঘটনায় মামলা দায়ের করেনি।
মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বেধড়ক পিটুনির ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়। তার রেশ কাটতে না কাটতেই একই উপজেলার কড়ইবাড়ি এলাকায় গণপিটুনিতে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আবারো দেশজুড়ে আলোচনায় মুরাদনগর।
এদিকে, ধর্ষণ সন্ত্রাস লুটপাট খুণসহ যেকান সামাজিক অস্থিরতার প্রতিবাদ ও প্রতিরোধ না করে, তা নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধাচরণে নেমেছেন। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনাই তার উজ্জল দৃষ্টান্ত। এটা সামগ্রিকভাবে দেশের জন্য ভালো কিছু বয়ে আনছেনা। এ সংস্কৃতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশকর।
এগিয়ে আসেনি কেউ, কবর খুঁড়ছে গ্রাম পুলিশ মুরাদনগরে ৩ খুন জাহিদ পাটোয়ারী
এগিয়ে আসেনি কেউ, কবর খুঁড়ছে গ্রাম পুলিশ
মুরাদনগরে ৩ খুন
জাহিদ পাটোয়ারী
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...