প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 10:47 AM
বিবস্ত্র ভিডিও ছড়িয়ে দেয়া মাস্টারমাইন্ড র্যাবের হাতে শাহ পরান গ্রেফতার
জাহিদ পাটোয়ারী
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়া মাস্টারমাইন্ড ধর্ষক ফজর আলীর ভাই শাহ পরান র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি -২ এর উপ পরিচালক মাহমুদুল হাসান রূপসী বাংলাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীকে ধর্ষণের পর নিপীড়ন, নির্যাতন ও বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড হলো শাহ পরান।
মুরাদনগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রুহুল আমিন জানান, মুরাদনগরে নারীকে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এরপর রবিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী সুমনসহ চার জনকে গ্রেফতার করা হয়। পরে ওই দিন বিকেলে মুরাদনগর থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৩০ জনকে আসামী করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে গ্রেফতার চার আসামীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে কুমিল্লার আমলী আদালত- ১১ এর বিচারক মমিনুল হক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রঙ্গত, গত ২৬ জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর আলীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজন ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার (২৭ জুন) মূল অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মারাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। এরপর অভিযানে নেমে ধর্ষণের দায়ে রাজধানী থেকে ফজর আলীকে এবং জেলার বিভিন্ন স্থান থেকে উপজেলার বাহেরচর গ্রামের সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফকে গ্রেফতার করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...