প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 7:37 AM
৮ আসামির রিমান্ড আবেদন, মামলা ডিবিতে
জাহিদ পাটোয়ারী
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার এলাকায় দুই সন্তানসহ নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার আট আসামিকে সাতদিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঙ্গরা থানার উপরিদর্শক (এসআই) আবু তাহের আবেদনটি করেন। এ বিষয়ে আমলি কুমিল্লার আদালত ১১-তে শুনানি হবে।
এদিকে মামলাটি বিকেলে বাঙ্গরা বাজার থানা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে র্যাব অভিযান চালিয়ে ঢাকা থেকে ছয়জন এবং সেনাবাহিনীর অভিযানে কুমিল্লার মুরাদনগর থেকে দুজনকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে ছয় আসামিকে কুমিল্লার ৫ নম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সিদ্দিক আজাদ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসময় মামলার ৩ নম্বর আসামি আকবপুর ইউপি সদস্য বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হন। পরে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া নেওয়া হয়। কিন্তু প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর তিনি আর স্বীকারোক্তি দিতে রাজি হননি। পরে আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকেও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ নিয়ে এই মামলায় মোট আটজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক দুই আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আমলি আদালত ১১-এর বিচারক মমিনুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এই পর্যন্ত ঢাকা ও কুমিল্লা থেকে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাতদিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে আসামিদের কাছ থেকে হত্যার পরিকল্পনা এবং এ ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওয়াতায় আনা সম্ভব হবে। মামলায় অভিযুক্ত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিকেলে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, মুরাদনগরের আলোচিত ট্রিপল মার্ডার মামলাটি আমাদের কাছে হস্তান্তরের নোটিশ পেয়েছি। তবে এখনো কেস ডকেট হাতে পাইনি। ডকেট পেলে তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৪ জুলাই) বাঙ্গরাবাজার থানা এলাকার কড়ইবাড়ীতে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোখসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় শুক্রবার গভীর রাতে রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...