...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২ ⁜ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! ⁜ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ⁜ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি ⁜ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য ⁜ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ ⁜ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার ⁜ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার ⁜ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার ⁜ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ⁜ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব ⁜ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Feb 2026, 10:56 AM

...
প্রবাসের তিক্ত অভিজ্ঞতা ছাপিয়ে দেশি ফলে রফিকের সাফল্য News Image

মনির হোসেন 

ভাগ্যের চাকা ঘোরাতে ঋণের বোঝা মাথায় নিয়ে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশ বাহরাইনে। কিন্তু সেখানে ৬ বছরের কঠোর পরিশ্রমে কেবল ঋণের টাকাই শোধ করতে পেরেছিলেন, ভাগ্য বদলানো হয়নি। তবে দমে যাননি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াটাল গ্রামের মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ রফিক মিয়া (৩৬)। আজ তিনি নিজ শহরেই একজন সফল ক্ষুদ্র ফল ব্যবসায়ী।

বাহরাইন থেকে ফিরে মাত্র ২৭ হাজার টাকা সম্বল করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন রফিক। ১৫ হাজার টাকায় একটি ভ্যান তৈরি আর ১২ হাজার টাকার দেশি ফল কিনে কুমিল্লা শহরের রাস্তায় নামেন তিনি। গত ৬ বছর ধরে এই ভ্যানে করেই তিনি মৌসুমি ও দেশীয় প্রজাতির ফল বিক্রি করছেন। বর্তমানে সব খরচ বাদে প্রতিদিন তার আয় ৭০০ থেকে ৮০০ টাকা, যা দিয়ে ৫ সদস্যের পরিবার নিয়ে তিনি মোটামুটি সচ্ছলভাবে জীবনযাপন করছেন।

৩ ভাই ও ২ বোনের মধ্যে রফিক মেজ। বর্তমানে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে (৬) স্থানীয় কাজিয়াটাল দারুল কোরআন মাদ্রাসার নূরানী বিভাগে পড়ছে। মেজো মেয়েটির বয়স ৩ বছর এবং ছোট ছেলের বয়স মাত্র ৯ মাস। সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়াই এখন রফিকের একমাত্র লক্ষ্য। রফিক মিয়ার ব্যবসায়িক জীবনের একটি বড় অংশ কেটেছে রাজনৈতিক অস্থিরতা ও চাঁদাবাজির সঙ্গে লড়াই করে। তিনি জানান:"আওয়ামী লীগ সরকারের আমলে ভ্যান নিয়ে রাস্তায় দাঁড়ালেই পুলিশ আর স্থানীয় নেতাদের প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা দিতে হতো। সারাদিন রোদ-বৃষ্টিতে ভিজে যা আয় করতাম, তার একটা বড় অংশই তারা কেড়ে নিত।"

তবে গত দুই বছর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়কালে প্রেক্ষাপট বদলেছিল বলে জানান তিনি। রফিকের ভাষ্যমতে, এই সময়ে তাকে কোনো প্রকার চাঁদা দিতে হয়নি, যা তার উপার্জনে স্বস্তি এনে দিয়েছিল।

বর্তমানে দেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রফিক মিয়ার মনে কিছুটা শঙ্কা কাজ করছে। তিনি বলেন, "এখন বিএনপি সরকার এসেছে। দেখা যাক তাদের নেতা-কর্মীরা আগের মতো চাঁদা নেওয়া শুরু করে কি না। আমরা সাধারণ মানুষ কেবল শান্তিতে ব্যবসা করে খেয়ে-পরে বেঁচে থাকতে চাই।" কুমিল্লা শহরের সাধারণ মানুষ ও সচেতন মহলের মতে, রফিক মিয়ার মতো পরিশ্রমী মানুষদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক পটপরিবর্তন যেন সাধারণ ব্যবসায়ীদের জীবনে নতুন করে চাঁদাবাজির অভিশাপ বয়ে না আনে, এটাই এখন সবার প্রত্যাশা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...

বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...

কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা  পরিষদ কম্পাউন্ডে মশক  নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...

কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...

ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার  আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে&nbsp...

বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির  হাসি
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
➤ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
➤ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
➤ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি
➤ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য
➤ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ
➤ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
➤ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার
➤ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
➤ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
➤ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir