...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২ ⁜ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! ⁜ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ⁜ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি ⁜ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য ⁜ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ ⁜ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার ⁜ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার ⁜ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার ⁜ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ⁜ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব ⁜ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2026, 8:32 AM

...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য News Image

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ২১৩ একর ক্যাম্পাসকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই একটি টেকসই গ্রিন ক্যাম্পাসে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত ‘ডেভেলপিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাস অব কুমিল্লা ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
‎
‎উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় ক্যাম্পাস শালবন বিহারের নিকটবর্তী এলাকায় অবস্থিত। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও প্রাকৃতিক পরিবেশের ওপর নানা ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও শালবন বিহারকে ঘিরে গড়ে ওঠা বিনোদন ও পর্যটনকেন্দ্রের কারণে শব্দদূষণসহ পরিবেশের বিভিন্ন উপাদান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎
‎একটি দায়িত্বশীল ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ সংরক্ষণে দায়িত্ব রয়েছে। সে বিবেচনায় প্রথম ক্যাম্পাসে পাহাড় ও প্রাকৃতিক ভূপ্রকৃতি যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে স্থাপনা নির্মাণসহ বিভিন্ন আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি আমরা। তারই ধারাবাহিকতায় এ বছর বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাসেই প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নতুন ২১৩ একর ক্যাম্পাসকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই একটি গ্রিন ক্যাম্পাসে পরিণত করা। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে, দূষণ কমিয়ে এবং টেকসই উন্নয়নের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মডেল বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এমন একটি টেকসই ও পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যা দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ‘Learn, Create, Connect and Lead’—এই চারটি মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন নয়, পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তুলতে চাই।
‎
‎বাংলাদেশের বাস্তবতায় একটি ক্যাম্পাসকে সত্যিকার অর্থে পরিবেশবান্ধব করা সহজ নয়। এর জন্য মানসিকতার পরিবর্তনের পাশাপাশি প্রয়োজন প্রযুক্তির ব্যবহার, কার্যকর নীতিমালা, পর্যাপ্ত বাজেট এবং সরকার ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগ। নতুন ক্যাম্পাসে স্থানান্তরের ছয় মাস থেকে এক বছর আগেই সেই প্রস্তুতি শুরু করতে চাই। বর্তমান ক্যাম্পাস থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে পরিবেশ সংরক্ষণের মানসিকতা তৈরি করা হবে, যাতে নতুন ক্যাম্পাসে যাওয়ার আগেই একটি পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে ওঠে।
‎
‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
‎
‎এছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী এবং অর্থনীতি শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন।
‎


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...

বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...

কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা  পরিষদ কম্পাউন্ডে মশক  নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...

কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...

ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার  আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে&nbsp...

বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির  হাসি
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
➤ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
➤ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
➤ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি
➤ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য
➤ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ
➤ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
➤ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার
➤ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
➤ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
➤ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir