প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2026, 8:13 AM
কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় পাঁচ নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি হওয়া ১৩টি মোবাইল ফোন ও চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জের ফাহিমা আক্তার (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামছুল আলম শাহ্ জানান, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন বাজার ও বিপণিবিতানে ছদ্মবেশে চোর চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। চক্রের সদস্যরা ভিড়ের মধ্যে সাধারণ মানুষের মোবাইল, টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি করে। অনেক সময় তারা পূর্বপরিকল্পিতভাবে নির্দিষ্ট এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করে টার্গেট নির্ধারণ করে অপরাধ সংঘটন করে।
এমন তথ্যের ভিত্তিতে মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ নারীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতাররা পেশাদার চোর চক্রের সদস্য বলে জানা গেছে। দেশের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...