প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2026, 8:10 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই আল আমিন, এসআই মো. শামীম হোসেন, এসআই জালাল উদ্দিন, এসআই রূপম কুমার সরকার, এএসআই মো. নুর-আল-আহসান ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়ার গোপালনগরের মো. রেজাউল করিম (২৬), ছাতিয়ানীর মো. বাবুল (২৮), রামচন্দ্রপুরের মাহবুব আলম (৪০), নারায়ণপুরের আবুল কালাম (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার কসবার নোয়াগাঁওয়ের কাজী সিয়াম (২৪), কসবা পৌরসভার মো. তাজিম ভূঁইয়া (২৫), কুমিল্লার মুরাদনগরের গানগাটিয়ার মো. সবুজ (৩০), ঝালকাঠির নলছিটির হদুয়ার মো. ইমাম হোসেন (৩৮), মুরাদনগরের ডালপার মো. রবিন (১৯), ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়ার মো. জোবায়ের মোল্লা (২১), ঢাকার উত্তরার মো. সাকিবুর রহমান (২৩), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পিয়ালীমারীর মো. জিসান (২০) ও একই এলাকার মো. নাসিম (২০)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ১৩ জনকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। কিশোর গ্যাং প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...