প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Feb 2026, 10:51 AM
লালমাইয়ে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে মহিন উদ্দিন (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামস্থ আল-মোকাররম মাদরাসার সিঁড়ির রেলিং থেকে গলায় গামছা পেঁছানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।
নিহত মহিন উদ্দীন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াছিন মিয়ার ছোট ছেলে। সে আল মোকারম মাদরাসা থেকে কোরআন হিফজ সম্পন্ন করে এবছর মাদরাসার মসজিদে রমজানের তারাবির নামাজের ইমামতি করছেন। তার বড় ভাই আবুল বাশার একই মাদরাসায় অধ্যয়ন করছে।
মাদরাসার মোহতামিম মাওলানা মাজহারুল ইসলাম বলেন, নিহত মহিন উদ্দিন আমার মাদরাসার মেধাবী শিক্ষার্থী। সে এবছর মাদরাসায় তারাবির নামাজের ইমামতিও করছেন। আজ সেহরি শেষে সে নিজে ফজরের আজান দেয় এবং নামাজের পর সবাই ঘুমিয়ে পড়ে। সকাল অনুমান ৯টার পর জানতে পারি মহিন মাদরাসা ভবনের সিঁড়ির রেলিং এর সাথে ঝুলে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে।
নিহতের বড় ভাই আবুল বাশার বলেন, আমি ও আমার ভাই এই মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছি। রোযা রেখে ফজরের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে পড়ি। কখন আমার ভাই উঠে আত্মহত্যা করেছে আমি বুঝতে পারিনি। হঠাৎ ভাইকে ঝুলতে দেখে তার কোমরে একটি চিরকুট দেখতে পাই। চিরকুটটি ২ লাইন পড়া শেষ করতেই কেউ একজন টেনে নিয়ে যায়। চিরকুটটি পেলে হয়ত তার মৃত্যুর কারন জানা যাবে। লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান বলেন, খবর পেয়ে মাদরাসা ছাত্রটির ঝুলন্ত মরদেহ আজ সকাল ১০টায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের নিজ হাতে লেখা চিরকুটটি উদ্ধারের চেষ্টা করতেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...