প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2026, 8:13 AM
কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার
আবুল কালাম আজাদ
কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০সেপ্টেম্বর) কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সেমিনারে দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ ও বৈধ পথে বিদেশে যাওয়ার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার।
এসময় তিনি বলেন -বাংলাদেশের যে সকল নাগরিক বিদেশ যেতে সিদ্ধান্ত নেন।তাদেরকে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও কর্মপরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।
তিনি বলেন -নাগরিকদের বৈধ ও নিরাপদ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা না করে সরকারি ও অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহবান জানান।
সেমিনারে বক্তব্য দেন কুমিল্লা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. মাইন উদ্দিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, জাপানি ও হংকং ভাষা প্রশিক্ষক, সোনালী ব্যাংক কোটবাড়ী শাখার ব্যবস্থাপক ফরিদা এবং জনতা ব্যাংক কোটবাড়ী শাখার ব্যবস্থাপক মোবারক হোসেন।
সেমিনারে স্কুল শিক্ষক, মসজিদের ইমাম, ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থান এবং নিরাপদ অভিবাসন বিষয়ে বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...