...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২ ⁜ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! ⁜ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ⁜ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি ⁜ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য ⁜ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ ⁜ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার ⁜ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার ⁜ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার ⁜ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ⁜ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব ⁜ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2026, 8:12 AM

...
ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসা সংগঠনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কওমি মাদ্রাসার সার্বিক উন্নয়নে শীতবস্ত্র, ঈদসামগ্রী, অসচ্ছল শিক্ষকদের সহযোগিতা ও স্থায়ী আয়ের উৎস তৈরিসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানানো হয়।
বুধবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি সাঈদুল আলম কাসেমী ও মুফতি নাঈমুদ্দিন শামছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সহসভাপতি মাওলানা নুরুল কবির। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মুফতি ওবায়দুল্লাহ কাসেমী।
মুফতি ওবায়দুল্লাহ কাসেমী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি আদব, আখলাক ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভার বিকাশে সহযোগিতা করা সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ওমর ফারুক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন শুধু শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে সীমাবদ্ধ থাকবে না; কওমি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও কল্যাণে সুসংগঠিত কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, শীত মৌসুমে সংগঠনের আওতাধীন মাদ্রাসার অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কম্বল, চাদর ও শীতবস্ত্র বিতরণ করা হবে। পাশাপাশি অসহায় শিক্ষার্থীদের ঈদ আনন্দে সম্পৃক্ত করতে ঈদসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
কওমি মাদ্রাসার অসচ্ছল ও প্রয়োজনগ্রস্ত শিক্ষকদের পাশে দাঁড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। মাদ্রাসাগুলোর আর্থিক সংকট দূর করতে স্থায়ী আয়ের উৎস সৃষ্টি, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের সম্পৃক্তকরণ এবং নিয়মিত সহযোগিতা সংগ্রহের মাধ্যমে আর্থিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
এ ছাড়া আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে আবাসিক ভবন, খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, ঘুম ও পড়াশোনার পরিবেশসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করার কথা বলেন মাওলানা ওমর ফারুক।
তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের মাদ্রাসাগুলো শুধু পাঠদানের স্থান নয়; বরং শিক্ষার্থীদের ইলম, আমল, আখলাক ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক।’
এ জন্য সংগঠনের সদস্য, মাদ্রাসার মুহতামিম-শিক্ষক, অভিভাবক এবং সমাজের বিত্তবান ও দ্বীনপ্রেমী ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনের বিশেষ উপদেষ্টা ও চান্দলা সরকারবাড়ি মাদ্রাসার বড় হুজুর মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস, মুফতি মহিবুল্লাহ, হাফেজ জামাল উদ্দিন, হাফেজ মাসরুর আহমদ, হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মাসুদ আহমদ, হাফেজ মাওলানা নাজমুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম-শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আদর্শ চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
এ ছাড়া সংগঠনের আওতাধীন প্রতিটি মাদ্রাসার মুহতামিমকে শিক্ষা ও দ্বীনি খেদমতে আন্তরিক অবদান ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বিশেষ উপহার দেওয়া হয়।
আয়োজকেরা জানান, কওমি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...

বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...

কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা  পরিষদ কম্পাউন্ডে মশক  নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...

কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...

ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার  আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে&nbsp...

বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির  হাসি
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
➤ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
➤ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
➤ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি
➤ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য
➤ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ
➤ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
➤ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার
➤ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
➤ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
➤ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir