...
শিরোনাম
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা ⁜ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক ⁜ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই! ⁜ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ⁜ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ ⁜ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান ⁜ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ⁜ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা ⁜ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার ⁜ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার ⁜ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ⁜ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2026, 8:36 AM

...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! News Image
​মাসুদ রানা, কুমিল্লা। 

কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়।

​উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এ পূর্বনির্ধারিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বাগমারা বাজার রেলগেইট এলাকা থেকে শুরু হয়ে বাগমারা দক্ষিণ বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিক্ষুব্ধ জনতা লালমাই উপজেলা বিএনপির মনিরুল হক চৌধুরী সমর্থকদের কার্যালয়ে ভাঙচুর চালায়।

​মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের ‘আলাউদ্দিনের খাবার হোটেলে’ অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা ‘নারীসহ ধরা পড়েছে’ এমন মিথ্যা দাবি তুলে মাওলানা জাকিরকে মারধর করছে। অথচ ঘটনার প্রত্যক্ষদর্শী ও হোটেল মালিক আলাউদ্দিন জানান, ঘটনাস্থলে কোনো নারী উপস্থিত ছিলেন না। তিনি নিজে মাওলানা জাকিরকে উদ্ধারের চেষ্টা করেন।

​সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাওলানা জাকির হোসেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় লালমাই উপজেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।

​এ বিষয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, "আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। যে বা যারা আমার দলের নেতার ওপর অতর্কিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"

​অন্যদিকে, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানান, তিনি জাকির হোসেনকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং ঘটনাটি কেবল জেনেছেন। এলাকায় গিয়ে বিস্তারিত খোঁজ নেবেন বলে জানান তিনি।

​বিক্ষোভ মিছিলটি উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহম্মেদ জাবেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুবদল নেতা ইকবাল হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট বিল্লাল, রকেট মজুমদার, আসলাম মেম্বার ও আলী আশরাফের নেতৃত্বে পরিচালিত হয়।

​খবর পেয়ে লালমাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। 

​লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিএনপির বিক্ষোভের খবর পেয়ে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেছে। তবে মঙ্গলবার রাতের হামলার ঘটনায় এখন পর্যন্ত সদর দক্ষিণ মডেলথানায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...

আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...

বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...

কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...

বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
➤ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
➤ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
➤ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই!
➤ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
➤ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ
➤ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান
➤ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
➤ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
➤ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
➤ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
➤ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
➤ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
➤ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
➤ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir