প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2026, 8:37 AM
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তার
কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে ধারাবাহিক অভিযান জোরদার করা হয়েছে। চার দফায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১ হাজার ৬৭২ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চার দফার অভিযানে প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন, তৃতীয় দফায় ৪১৫ জন এবং সর্বশেষ চতুর্থ দফায় ৩৭৯ জনকে আটক করা হয়।
সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরসহ বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে তিনি নিজেও সরাসরি অংশ নেন। পাশাপাশি জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও অভিযানে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
পুলিশ সুপার আনিসুজ্জামান জানায়, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
জেলা পুলিশের কোতোয়ালি থানার ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...