প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 7:39 AM
মুরাদনগরে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন-এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু'র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান ও প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সারোয়ার জামান ।
উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোশারফ হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (উদ্ভিদ সংরক্ষন) অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সারোয়ার জামান বলেন, পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষিকরা উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কংগ্রেসের কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ।
অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিওচিত্রে তুলে ধরা হয় পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি প্রযুক্তির গুরুত্ব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ কুমিল্লায় ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির দা...
কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি...
সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ন...
অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন
প্রথম ম্যাচের হতশ্রী স্পেন এবার আক্রমণে ঝড় তুলে উড়িয়ে দিল সৌদি আরবকে।আটলান্টায় রোববার ‘এইচ’ গ্রুপের...
ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ল জাপান
ম্যাচটাই ছিল বড় মাইলফলকের| বিশ^কাপের হাজারতম ম্যাচে নেমে ইতিহাসগড়া জয় পেয়েছে জাপান| সর্বোচ্চ এই প্র...
কুমিল্লার বিসিকে ভেজাল ওষুধ কারখানায় অভিযান
মাহফুজ নান্টু কুমিল্লা।। মাত্র পাঁচটি ওষুধ উৎপাদনের অনুমতি নিয়ে ২২টিরও বেশি ওষুধ তৈরি ও বাজারজা...