...
শিরোনাম
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ⁜ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান ⁜ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত ⁜ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার ⁜ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত ⁜ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী ⁜ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ⁜ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 7:36 AM

...
দেবিদ্বারে সড়কের নিন্মমানের কাজ বন্ধ করে দিলেন হাসনাত আব্দুল্লাহ News Image

মোঃ ফখরুল ইসলাম সাগর

 নিন্মমানের সামগ্রী দিয়ে কার্পেটিং করায় কুমিল্লার দেবিদ্বারে প্রায় আড়াই কিলোমিটার সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

 সোমবার (২৩ জুন) উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে গিয়ে ওই পদক্ষেপ নেন তিনি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তিনি দেখেন—মাত্র তিন-চার দিন আগে করা কার্পেটিং হাতের টানেই উঠে যাচ্ছে। কোথাও কোথাও বিটুমিন নেই, খোয়া নেই—লাল মাটির উপরেই ঢালাই করা হয়েছে।পরে তিনি উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে ডেকে এনে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের জন্য বলেন ।

 জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় দুই কোটি টাকার বেশি ব্যয়ে সড়কটির নির্মাণকাজ পায় ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল’ লিমিটেড। চার বছর আগে মেকাডামের কাজ হলেও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির অযুহাতে তখন কার্পেটিং স্থগিত রাখা হয়। সম্প্রতি নতুন করে কাজ শুরু হলে অনিয়মের অভিযোগ ওঠে।

 আব্দুল্লাহপুরের বাসিন্দা আব্দুস সালাম ও অলিউল্লাহ খান বলেন এই প্রকল্পের ঠিকাদার সুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের। তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পাননি।

 তবে অভিযোগের বিষয়ে ঠিকাদার আবু তাহের বলেন, “আমি কাজ করছি, উপজেলা ইঞ্জিনিয়ার বুঝে নেবে। সমস্যা থাকলে ঠিক করে দেওয়া হবে।” একপর্যায়ে তিনি স্বীকার করেন কাজ নিন্মমানের হয়েছে এবং দুঃখ প্রকাশ করে বলেন, “সরি, আমি ঠিক করে দেব।”

 হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকার যে টাকা দেয়, তা জনগণের রক্ত-ঘামের টাকা। এসব টাকায় তৈরি রাস্তা জনসাধারণের জন্য, কারও পকেট ভারী করার জন্য নয়। জনগণের টাকা যেন সঠিক ব্যবহার হয়। এভাবে কাজ হলে জনসাধারন চলাচলে কষ্ট পাবে। উপজেলা প্রকৌশলীকে ডেকে দেখানো হয়েছে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেছেন, কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। জনগণের স্বার্থে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই রাস্তা দিয়ে জনগণ হাটবে। আগে আওয়ামীলীগ যা করেই এই এ সময়ে তা ভুলে যেতে হবে।

দেবিদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, “সড়কটি আমি নিজে পরিদর্শন করেছি। সত্যিই নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আপাতত ওই রাস্তার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...

কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...

দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার,  হত্যা মামলার আসামি গ্রেফতার
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...

কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
➤ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
➤ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
➤ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
➤ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার
➤ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
➤ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী
➤ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড
➤ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir