প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 12:10 AM
ভিক্টোরিয়া কলেজে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সজিব মাহমুদ
জ্ঞান, দায়িত্ব ও আত্মনির্ভরতার দীপ্ত শপথে নতুন পথচলার সূচনা করল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের নবীন শিক্ষার্থীরা। গতকাল সোমবার ২০২৪ু২৫ শিক্ষাবর্ষের নবীনদের বরণ ও ওরিয়েন্টেশন উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘নবযাত্রা’ কলেজ প্রাঙ্গণকে পরিণত করে এক প্রাণবন্ত, অনুপ্রেরণাময় শিক্ষাঙ্গনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভুঁঞা। ডিগ্রি শাখার শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ডিগ্রির ছেলে-মেয়েরা ভিক্টোরিয়া কলেজের গুরুত্বপূর্ণ একটি অংশ। তোমরা এটা মনে করোনা, যে তেমরা এ কলেজের কেউ না। যারা এই কলেজে অধ্যায়নরত, তোমারই এ কলেজের সবকিছু। আমি আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থাকবে। পড়ালেখার মাধ্যমে এ কলেজের ঐতিহ্যকে ধরে রাখবে।
তিনি আরো বলেন, ডিগ্রি পাস কোর্সের ছেলে মেয়েরা সবসময় অগ্রসরমান ছিল। তোমরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কুকারিকুলাম অ্যাক্টিভিটিসে নিজেদেরকে সম্পৃক্ত করবে এবং যোগ্য হিসেবে গড়ে উঠবে। তোমাদের জন্য রইল শুভকামনা।
ডিগ্রি কাউন্সিলিং কমিটির আহবায়ক প্রফেসর জিতেন্দ্র নাথ তরফদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সহোরাব হাসান, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. যোবায়ের মিয়া, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফারুক হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...