প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 12:12 AM
বরুড়ায় মাঠে নেমেছে সেনাবাহিনী
সুজন মজুমদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার বরুড়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বৃহৎ যৌথ টহল ও শক্তি প্রদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।
উক্ত যৌথ টহলে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশগ্রহণ করেন। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের মধ্যে আস্থা সৃষ্টি এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করাই ছিল এই টহলের মূল উদ্দেশ্য।
টহল কার্যক্রম চলাকালে অধিনায়ক, ২৩ বীর ঘটনাস্থলে উপস্থিত থেকে যৌথ টহলে অংশ নেন। এ সময় তিনি নির্বাচনী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, প্রটোকল ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কমান্ডিং অফিসার তাঁর বক্তব্যে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।” তিনি সকল ভোটারকে নির্ভয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আরও জানান, সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...