প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Feb 2026, 12:11 AM
বুড়িচংয়ে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
জালনোট প্রচলন প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুড়িচংয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি বুড়িচং বাজার শাখার আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের সার্বিক নির্দেশনায় এ ওয়ার্কশালাটি অনুষ্ঠিত হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জালনোট সনাক্তকরণ, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং জালনোট প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এবং সহকারী পরিচালক (ক্যাশ) মো. আবদুর রউফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। অগ্রণী ব্যাংক পিএলসি’র কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. আবদুল করিম সেখ-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহ সেলিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি বুড়িচং শাখার ব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন বুড়িচং বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। কর্মশালায় সোনালী, জনতা, ন্যাশনাল, সোশ্যাল, এক্সিমসহ বুড়িচং উপজেলার বিভিন্ন ব্যাংক ও এনজিওর ব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জালনোট সনাক্তকরণ বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...