প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2025, 12:00 AM
কুমিল্লার দুর্গাপুর উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান সোনিয়া আক্তারের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপণ
নিজস্ব প্রতিবেদক
১০ মেম্বারের অনাস্থা এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় কুমিল্লা সদর উপজেলার ২নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোনিয়া আক্তারকে অপসারণ করে তার পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ নূরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণ জারির মাধ্যমে তার পদটি শূন্য ঘোষণা করা হয়।
জানা গেছে, ২নং দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোনিয়া আক্তারের বিরুদ্ধে ওই ইউপির ১০ জন মেম্বার নানান অনিয়ন ও দুর্নীতির ৮টি অভিযোগ উত্থাপণ করে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। অভিযোগ গুলোর মধ্যে রয়েছে টিআর কাবিখার টাকা বন্টনে অনিয়ম, বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম, নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকা, ক্যাশ বইয়ে স্বাক্ষর না করা, স্টাফ কর্মচারীদের সাথে অসদাচারণ, ইউনিয়ন পরিষদের আদায়কৃত টোল ট্যাক্সের টাকা যথাযথভাবে ব্যাংকে জমা না দেওয়া, ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে রুঢ় আচরণ, পরামর্শ না করে বিভিন্ন প্রকল্প গ্রহণ।
এসব অভিযোগের বিষয়ে আদর্শ সদর উপজেলা সমবায় কর্মকর্তা তদন্ত করে যে প্রতিবেদন দাখিল করে তাতে ৮টি অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া এসব অভিযোগের বিষয়ে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৯জন মেম্বারের উপস্থিতিতে বিশেষ সভা আহ্বান করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তার উপস্থিতিতে ৯জন মেম্বারই প্যানেল চেয়ারম্যান সোনিয়া আক্তারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করেন। অনাস্থা প্রস্তাবটি সরকার কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হওয়ায় প্যানেল চেয়ারম্যান সোনিয়া আক্তারের পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...