প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:27 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস জুড়ে পাহাড়ি মানুষের স্বপ্ন!
মাসুদ রানা, কুমিল্লা
ইতিহাস ঐতিহ্যর লালমাই পাহাড়ের মধ্যেই নির্মীত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে কৃষি কাজ করে। পাহাড়ে শাকসবজি, হলুদ চাষ এবং পাহাড়ি বাঁশ শিল্পে বিখ্যাত এখানে। তবে, পাহাড়ের বুকে নতুন দালান তাও আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যেখানে হাজারো শিক্ষার্থী পড়ালেখা করবে। আবাসিক হল থাকবে। সব মিলিয়ে নিম্ন আয়ের মানুষগুলোর দরজায় উন্মোচিত হয়েছে নতুন স্বপ্ন! প্রতিটি পরিবার করছেন ছোট বড় ব্যবসায়ী চিন্তা। ক্যাম্পাসের দেওয়ালের বাহিরে ব্যক্তিগত জায়গায় অনেকেই ছোট দোকান ঘর তৈরি কাজে ব্যস্ত রয়েছেন। বিগত ৫-৭ বছর আগের তুলনায় জায়গার দামও বেড়েছে কয়েকগুন। সত্যি কল্পনার জগৎতের মতোই বদলে যাবে এই এলাকার মানুষের জীবন। নতুন কিছুর প্রত্যাশায় স্বপ্ন বুনছেন ক্যাম্পাস গুলোর চার পাশের চৌধুরীখোলা, ধনমুড়া, জামমুড়া, ভাঙ্গামুড়া, রাজারখোলা গ্রামের মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসগুলোর কাজ ২০২১ সালের ১১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তি মোতাবেক ২০২১ সালের নভেম্বরে সেনাবাহিনী ভূমি উন্নয়ন ও ভৌত কাজ শুরু করে। ২০২৩ সালের জুন পর্যন্ত ওই প্রকল্পের মেয়াদ ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।
তবে, দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ না হওয়ায় আবারও মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সময় চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর আবেদন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।
এ বিষয়গুলো সম্পর্কে জানতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক ইঞ্জি. এস. এম শহিদুল হাসানকে মুঠোফোনে একাধিক বার কল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, নতুন ক্যাম্পাসের কাজ ইতোমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে। এরমধ্যে মেডিকেল সেন্টার এবং ভিসি বাংলোর কাজ পুরোপুরি শেষ হয়েছে। তিনটি অ্যাকাডেমিক ভবনের কাজ ৮০ শতাংশ এবং একটির ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চারটি আবাসিক হলের মধ্যে একটি হলের কাজ ৯৫ শতাংশ এবং বাকি তিনটি হলের কাজ গড়ে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...