প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2025, 11:14 PM
চাঁদপুরে পুলিশের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, ২ জন আটক
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এস আই রকিব উদ্দিন ভূইয়ার ভাড়া ফ্লাট বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও ১৬ রাউন্ড গুলি টানা ১০ দিন অভিযান চালিয়ে ঢাকা থেকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী । অভিযানে পরিচালনায় ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। শুক্রবার ১৬ মে বিকেলে ঢাকা মিরপুর শাহ আলী থানা এলাকার তুরাগ বস্তিতে অভিযান চালিয়ে মূল চোর সুমনকে গ্রেফতার করে ডিএমপি, ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের একটি যৌথ টিম । আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে সুমন চুরির বিষয়টি স্বীকার করে, জানাই পিস্তলটি সে বরগুনা জেলার এক ব্যক্তি বিক্রি করেছে । পরবর্তীতে সেই তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী বরগুনার বেতাগী উপজেলার সরিষা মুড়ি এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ক্রেতা রুবেল খান কে আটক করে তার কাছ থেকে পুলিশ পিস্তলটি উদ্ধার করে । গ্রেফতারকৃত চোর সমান ( ৩৫ ) ঝালকাঠি জেলার নেছারাবাদ উপজেলার পশ্চিম সোহাগদল ইউনিয়নের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে । পিস্তল ক্রেতা রুবেল খান ( ৩৬) বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর ভোড়া ইউনিয়নের মৃত আজিজ খানের ছেলে । তারা দুজনই ঢাকা মিরপুর-১ শাহ আলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে বসবাস করছিল ।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানান , উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতার্কৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । উল্লেখ্য, পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে (সোমবার) দুপুরে ফরিদগঞ্জ থানার মাত্র ৫০ গজ দক্ষিণে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে এসআই রকিব উদ্দিন ভূঁইয়ার ব্যক্তিগত পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়। ঘটনার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...