...
শিরোনাম
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮ ⁜ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ⁜ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ⁜ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ ⁜ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন ⁜ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার ⁜ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ ⁜ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু ⁜ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2025, 10:51 PM

...
মহাসড়কে নাশকতার পরিকল্পনায় মুরাদনগরে আওয়ামী লীগের বৈঠক News Image

নিজস্ব প্রতিবেদক

গণহত্যা, দমন-পীড়ন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত হয়ে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা। তার স্পষ্ট হুঁশিয়ারি, আগামী দুই মাসের মধ্যে যারা ফিরে আসবেন না, তাদেরকে আটক করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনার এ নির্দেশের পর নড়েচড়ে বসেছে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল ও বড় ধরনের নাশকতা বিশৃঙ্খলার পরিকল্পনা নিচ্ছে তারা। 

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিচ্ছে দেবিদ্বার, মুরাদনগর ও চান্দিনা এবং দাউদকান্দি আওয়ামী লীগের নেতা কর্মীরা। ফ্যাসিবাদের দোসর মুরাদনগরের ওসি জাহিদুর রহমানের সহযোগিতার কারনে মুরাদনগর আওয়ামী লীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে বলে গোপন সূত্রে জানাগেছে।

পরিকল্পনা অনুযায়ী পুলিশের চোখের সামনেই মুরাদনগর সদরে একের পর এক বৈঠক করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের সাথে একাধিক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হোন মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ মাসুদ, আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের মিডিয়া উইং মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা আরিফ, কুমিল্লা  উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আশরাফ মেম্বার, জেলা শ্রমিকলীগ নেতা শামীম, উপজেলা কৃষকলীগ নেতা হেলাল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার মেম্বার, মুরাদনগর সদর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী নাজমুল, ইউনিয়ন যুবলীগ নেতা ইব্রাহিম।

একদিকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে মুরাদনগরের আওয়ামী লীগ নেতারা। পুলিশের চোখের সামনেই প্রকাশ্যে চলাফেরা এবং মুরাদনগর সদরেই একের পর এক আওয়ামী লীগ সন্ত্রাসীদের বৈঠক জনমনে আতংক তৈরি করছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের পরেও মুরাদনগর পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে আওয়ামী লীগ নেতারা বৈঠক করছে। 

এদিকে মুরাদনগরের সচেতন নাগরিকদের অভিযোগ অন্তবর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরেও আওয়ামী লীগের পদপদবীধারী নেতারা মুরাদনগরের ওসির ছত্রছায়ায় আগের মত সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।  

আওয়ামী লীগের যে সকল নেতারা একের পর এক বৈঠক করছে তাদের হাতে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। তারা প্রকাশ্যে দিবালোকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করেছে। সন্ত্রাসী চাঁদাবাজিসহ নানান অপকর্মে লিপ্ত ছিল তারা। এখন আবার আওয়ামী লীগের প্রধান ফ্যাসিস্ট হাসিনার সাথে পরিকল্পনা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। 

মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন বৈঠক করেছে তা আমার জানা নেই। আওয়ামী লীগের কেউ মাঠে নেমে মিছিল করবে এটা কখনও পারবে না।’

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য নেই যে, আওয়ামী লীগ একত্রিত হচ্ছে। তবে কেউ মাঠে নামার চেষ্টা করলে আমরা তাদের মোকাবেলা করব।’ এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনকে একাধিকবার ফোন করা হলেও তাতে তিনি সাড়া দেননি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল   অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...

সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...

মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...

আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে    যুবলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...

নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...

"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
➤ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
➤ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮
➤ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
➤ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক
➤ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
➤ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন
➤ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার
➤ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ
➤ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir