প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2025, 10:48 PM
কুমিল্লায় বিএনপি কার্যালয় পুড়িয়ে দিল ছাত্রদল কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর কান্দিরপাড়ে এ ঘটনা ঘটে। এ সময় নগরীর কান্দিরপাড়সহ আশে পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা নগরের ঈশ্বর পাঠশালা এলাকা থেকে নবগঠিত জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি প্রত্যাখান করে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কান্দিরপাড় হয়ে লির্বাটি মোড়ে এসে পরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভরত কয়েকজন এসে দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে ভাঙচুর করে। পরে সেখানে আগুন লাগিয়ে দেয়। এ সময় দলীয় কার্যালয়ের সামনে থাকা ফুচকা চটপটিওয়ালা কয়েকজন এসে আগুন নিভিয়ে দেয়। আগুন দিতে আসা ছাত্রদলের কয়েকজন ওই সময় বলে ওঠেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগের সময় তারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। এখন যখন স্বৈরাচার নেই তখন তাদের এই ত্যাগকে মূল্যায়ন করা হয়নি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। এটি সংস্কারের কথা ছিল। কারা কার্যালয়ে আগুন দিয়েছেন তা তিনি জানেন না। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৫ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল নেতা কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি এবং ছাত্রদল নেতা নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের ১৩ সদস্যের আংশিক কমিটি দেয়া হয়। এ নিয়ে গত কয়েকদিন নগরজুড়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...