...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 1:07 AM

...
কুমিল্লায় দুটি করোনা আইসিইউ ইউনিটে মেশিন অচল- সংকট লোকবলের News Image

মাহফুজ নান্টু

করোনার ভয়াবহতা ভুলেনি বিশ^বাসী।  তার মাঝে আবারো নতুন শক্তি নিয়ে চোখ রাঙ্গাচ্ছে করোনা। এমন ভয়ের মধ্যে দুঃসংবাদ দিলো কুমিল্লা স্বাস্থ্য বিভাগ। কুমিল্লা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের আইসিইউ এবং আইসোলেশন ইউনিটে ৬০টি বেড পড়ে আছে অযতেœ। এগুলো দ্রুত সচল করা না গেলে স্থায়ীভাবে বিকল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে করে করোনা শুরু হলে জরুরী রোগীর চিকিৎসার জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরী হবে । 

গত করোনার মৌসুমে বিশেষায়িতভাবে জীবন রক্ষাকারী এইসব ইউনিটে ৬০ টি বেড স্থাপন করা হলেও, এবার করোনা শুরুতে এসব আইসিইউ ইউনিটের বেহাল দশা দেখা গেছে। বিগত ৮ মাস ধরে চিকিৎসক- স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে আছে দেড়শ কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম । 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইআরপিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আইসিইউ ও আইসোলেশন ইউনিটগুলো এখন অচল। নতুন প্রকল্প না হলে এগুলো সচল রাখা সম্ভব নয়। 

কুমিল্লা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রোখসানা আক্তার জনান, কুমিল্লা সদর হাসপাতালের আইসিউ ইউনিটের মেশিনগুলো অচল হয়ে আছে। অক্সিজেন সরবরাহ নেই। মনিটরগুলো অকেজো। শীতাতাপ নিয়ন্ত্রন যন্ত্রের পানি ছাদ ছুইয়ে পড়ছে মেঝেতে। সেই পানি যেন মেঝেতে ছড়িয়ে না যায় সে জন্য প্লাস্টিকের বালতি ও বড় বল রাখা আছে। 

আইসিইউতে কাঙ্খিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর স্বজনদের। আইসিইউর সেবা অব্যহত রাখতে রোগীর স্বজনরা সরকারের কাছে অনুরোধ করেন। কাওসার আলম নামে রোগীর এক স্বজন বলেন, জেনারেল হাসপাতালে আইসিইউতে বেড রয়েছে। সেগুলো সচল নয়। জরুরী রোগীর জন্য আইসিইউ খুব জরুরী হলেও হাসপাতালে অব্যবস্থাপনায় সেগুলো কোন কাজে আসছে না। পারভীন নামে আরেকজন রোগীর স্বজন বলেন, প্র্ইাভেট হাসপাতালে চিকিৎসার যে ব্যয় তাতে সরকারি হাসপাতালে যদি আইসিইউ যদি সচল না থাকে তাহলে নি¤œ আয়ের যেসব পরিবারের সদস্যরা তাদের সদস্যদের নিয়ে আসেন তাদের কি হবে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের ৩০ টি বেডের মধ্যে ২০ টি বেড চালু আছে। এত বড় জেলার জন্য তা একেবারেই অপ্রতুল। বিষয়টি স্বীকার করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক  ডাঃ মাসুদ পারভেজ । তিনি জানান, এতবড় একটি জেলার জন্য ২০ টি বেড যথেষ্ঠ নয়। এখন আবার করোনার প্রাদূভার্ব শুরু হয়েছে। আশাকরি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চিন্তা করবেন। 

কুমিল্লা জেনারেল হাসপাতালের ৩০ টি আইসিইউ বেডের মধ্যে ১০ টি চালু আছ। তাও চলছে একজন চিকিৎসক ও ৪ জন নার্স দিয়ে। এই হাসপাতালের পাশে অফিস কক্ষে বসে জনবল সংকটের কথা স্বীকার করাসহ আইসিইউ ইউনিটটি সংস্কারের কথা বললেন  কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে জানানো হয়েছে। দেখা যাক কি হয়। 

উল্লেখ্য, করোনার ভয়াবহ মহামারিতে কুমিল্লায় সাড়ে চার হাজার রোগী আইসিইউতে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে  প্রাণ হারান অন্তত ১ হাজার ৮০০ জন। কিন্তু সেই ভয়াবহতার পরও, নতুন করে কোনো কার্যকর প্রস্তুতি নেওয়া হয়নি।  কুমিল্লাবাসীর দাবী করোনার ভয়াবহতা শুরু হওয়ার আগেই সরকার কুমিল্লার স্বাস্থ্য বিভাগে নজর দিবে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir