প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2025, 12:54 AM
করোনা সতর্কতায় মাস্ক ব্যবহারের আহবান কুমিল্লা স্বাস্থ্য বিভাগের
অশোক বড়–য়া
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় কুমিল্লাতেও করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা ও উপজেলা সদরের জনবহুল স্থানে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর এলাকায় বেসরকারি ক্লিনিক 'সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার' এ গত কয়েকদিনে ১৬ জনের করোনা পরীক্ষা করা হলে, এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, প্রাথমিক অবস্থায় করোনা রোধে সকলকে মাস্ক পরতে হবে। তিনি আরও জানান, সরকারি হাসপাতালে এখনো করোনা পরীক্ষার সরঞ্জাম পৌঁছেনি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা শুরু হবে। করোনা শনাক্ত হলে চিকিৎসা সেবাও শুরু করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু ঘটে। এরপর সারা দেশে টিকা কার্যক্রম শুরু হয় এবং ২০২২ সালে টিকা প্রদান সম্পূর্ণ হয়। কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা দেখা যায় ২০২১ সালে, যা জনজীবনকে মারাত্মকভাবে বিপন্ন করে তোলে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...