প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 1:05 AM
নতুন ভ্যারিয়েন্টে কুমিল্লায় চার জনের করোনা শনাক্ত
জাহিদ পাটোয়ারী
নতুন ভ্যারিয়েন্টে কুমিল্লায় চার জনের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে এক নারী চিকিৎসকসহ তিন জন পুরুষ রয়েছে। কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড এন্ড ডায়ালাইসিস সেন্টারে করোনা শনাক্ত পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির কালের কন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্তরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মোমিন (৭০), কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ডা. সানজিদা (৩০), বুড়িচং উপজেলার মো. হেলাল আহমেদ (৩৮) ও কুমিল্লা সদর উপজেলার মো. ইবনে যুবায়ের (৩৯)।
সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা কয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে ৪ জনের করোনা সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে এক জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, দুই জন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে অপর একজন কোথায় চিকিৎসা নিচ্ছেন তিনি এ বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি।
কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড এন্ড ডায়ালাইসিস সেন্টারের ম্যানেরজার মো. নূর হোসেন রয়েল বলেন, গত চার দিন ধরে আমরা করোনা রোগী পরীক্ষা শুরু করেছি। সর্বমোট ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে এদের মধ্যে চার জনের করোনা শনাক্ত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...