প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2025, 10:36 PM
রোভার স্কাউটের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ কুমিল্লায় অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ ২০২৫ কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপ পরিচালক ও রোভার অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার সংগঠন ও বিধি সিকদার রুহুল আমীন এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ ও সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একে এম সেলিম চৌধুরী এলটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি উডব্যাজার মাসুক আলতাফ চৌধুরী।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ন সম্পাদক আবুল খায়ের উডব্যাজার।
উদ্বোধন শেষে কোর্স পরিচালকের পরিচালনায় জেলা ভিত্তিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা, দল গঠন, নবায়ন, রোভার স্কাউট ফি আদায়, সরকারি সার্ককুলার বাস্তবায়ন, জেলা পর্যায়ে কমিশনার, সম্পাদক, সহকারি কমিশনার, জেলা রোভার লিডারের দায়িত্ব ও কর্তব্য অবহিতকরণ সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। গ্রুপ ভিত্তিক ওয়ার্কশপ সুপারিশ মালা তৈরি ও ঘোষনা করা হয়।
চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপের স্টাফ ড. জাকির হাওলাদারের পরিচালনায় সমাপনী পর্বে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা রোভারের কমিশনার ও মাধ্যমিক উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, চাদপুর জেলা রোভারের কমিশনার ও পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেফ: মো. শোয়ায়েব, লক্ষীপুর জেলা রোভারের কমিশনার ও লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মন্জুরুর রহমান।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশগ্রহন করেন রাঙ্গামাটি জেলা রোভারের কমিশনার নুরুল আবছার, রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান, সুজাত আলী সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ফাতেমা বেগম উডব্যাজার, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের রোভার স্কাউট লিডার মো. শহিদুল ইসলাম উডব্যাজার, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ উডব্যাজার সহ চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার রোভার স্কাউটের দায়িত্ব প্রাপ্ত লিডার গন। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ক্যাম্প অফিসার আহমেদ বাসেতুল হক ম্যাগনাস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌস, রোভার মো. সাকিব হাসান, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সিনিয়র রোভার মেট মো. বাবুল মিয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...