প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 12:01 AM
দেবিদ্বারে সেই সড়ক সংস্কারে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্ধ
মোঃ মাসুদ রানা
কুমিল্লার দেবীদ্বার উপজেলার সড়ক ও জনপদ বিভাগের ‘দেবীদ্বার- চান্দিনা সড়কে’র খানাখন্দ ও গর্তে গত ১০ অক্টোবর এনসিপির দক্ষিণাঞ্চলের (মুখ্য সংগঠক) হাসনাত আবদুল্লাহর মাছের পোনা অবমুক্ত করে প্রতিবাদ করার ৮ দিন পর সড়কটি সংস্কারে মন্ত্রনালয় থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্ধ অনুমোদন পেয়েছে।
হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাই ফেইসবুক আইডিতে বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আজ আমরা দেবীদ্বার থেকে চান্দিনার অবহেলিত রাস্তার কাজ শুরুর অনুমোদন পেয়েছি। টানা চারবার টেন্ডার বাতিল হওয়ার পর আজকে (১৯ অক্টোবর) অবশেষে অনুমোদন পেয়েছি। ইঞ্জিনিয়ার নিশ্চিত করেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে কাজ শুরু করবেন।
রোববার (১৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রক্ষনাবেক্ষণ শাখা কর্তৃক প্রেরিত এক পত্রে ওই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক প্রেরিত পত্রে জানানো হয়, কুমিল্লা সড়ক জোনের অধিন কুমিল্লা সড়ক বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরে সওজে’র ‘দেবীদ্বার- চান্দিনা’ সড়কের সোয়া ১৪ কিলো মিটার সড়ক সংস্কারে ১২ কোটি ৪১ লক্ষ, ৪১ হাজার, ৮৪৬.৯৯৫ টাকা প্রাক্কলন ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান‘ রিমি নির্মাণ লিমিটেড কাজটি পান।
দেবীদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা- চট্রগ্রাম ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সোয় ১৪ কিলো মিটারের এই সড়ক সংস্কারে চলতি বছরে পঞ্চম বারের মতো দরপত্র আহবান করা হয়েছে। পঞ্চমবার দরপত্র ওপেনের আগেই প্রধান নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে বরাদ্ধটি অনুমোদন হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...