প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2025, 12:04 AM
বাঞ্ছারামপুরে ৭ জুয়াড়ি সহ ১০ জন গ্রেফতার
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একদিনে ৭ জুয়াড়ি সহ মোট ১০ জনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। আজ শনিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন চিহ্নিত জুয়াড়ি, ২ জন মাদক কারবারি এবং ১জন চুরির সাথে সম্পৃক্ত। গ্রেফতারকৃত হলো একাধিক মামলার আসামী (৬টি) মাদক ব্যবসায়ী আকানগর বড়বাড়ির মৃত সিদ্দিক সাবের ছেলে শেখ সাব (৫০), এবং ৩টি মাদক মামলার আসামী পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল হাসেমের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সেলিম ওরফে গঙ্গা সেলিম(৫৫)। চুরীসহ ৪ মামলার আসামী সদর ইউনিয়নের মৃত রহিম মিয়ার ছেলে মো.রবিন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৭ জুয়াড়ি হলো যথাক্রমে মনির হোসেন, বারেক সরকার, মোঃ মোজাম্মেল হক, রফিক মিয়া, নুরুল আমিন, মোঃ জহিরুল এবং মোঃ হারুন মিয়া।জুয়াড়ি সকলের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার চরছয়ানী গ্রামে।
বাঞ্ছারামপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) জানিয়েছেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” ঘটনার বিষয়ে বাঞ্ছারামপুর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...