প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Oct 2025, 9:38 AM
দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয়া হয় ভিম সাবান
মাহফুজ নানটু
কুমিল্লা নগরীতে প্রতারক চক্র সৌদি রিয়েলের লোভ দেখিয়ে দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয় ভিম সাবান! এনিয়ে প্রতারিত একজন হজ্ব মোয়াল্লেম কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম সংবাদকর্মীদের এই তথ্য জানান। তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন,নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো.সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাত।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি নগরীর নজরুল এভিনিউতে ১০অক্টোবর একটি মানি এক্সচেঞ্জে যান সৌদি রিয়াল ক্রয় করতে। মানি এক্সচেঞ্জের সামনে দুইজন ব্যক্তি মোয়াল্লেম সেলিমকে এক বান্ডিল রিয়াল দেখিয়ে বলেন- কম দামে বিক্রি করবেন। তিনি কম দামে পাবেন এই ভরসায় রাজি হলে তাকে রেইসকোর্স এলাকার ইস্টার্ন প্লাজার সামনে টাকা নিয়ে যেতে বলেন। তিনি সেখানে দেড়লাখ টাকা নিয়ে যান। এক পর্যায়ে প্রতারকের সহকারী সুজন তাকে টিস্যু দিয়ে বলেন-ঘেমে গেছেন মুখ মুছে নিন। মুখ মোছার পর তিনি হুশ হারিয়ে ফেলেন। হুশ ফেরার পর দেখেন তার হাতের টাকা নেই। তাকে একটি ব্যাগ ধরিয়ে দেয়া হয়েছে। তিনি খুলে দেখেন ব্যাগে কাপড় পেছানো একটি ভিম সাবান। আসামিদের ব্যবহার করা ফোন নম্বর থেকে তিনি প্রধান আসামির সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করেন। এছাড়া তিনি ফোনে প্রধান আসামির ছবি কৌশলে তুলে রাখেন।
অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা নগরীর কান্দিরপাড় ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম ১১অক্টোবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...