প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Oct 2025, 11:02 PM
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশ দলের
নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করল বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বোলাররাই জয়ের ভিত গড়ে দেন। স্বর্ণা আক্তার, মারুফা আক্তারদের তোপে পাকিস্তান মাত্র ১২৯ রানে অলআউট হয়। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি লাল-সবুজের মেয়েদের। দলীয় ৭ রানে ফারজানা হক (২) আউট হন। এরপর শারমিন আক্তারও ফেরেন ৩০ বলে ১০ রান করে। তবে চাপ সামলে নেন রুবাইয়া হায়দার। প্রথমে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৬২ রানের জুটি, পরে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে ম্যাচ বের করে মাঠ ছাড়েন তিনি।
নিগার ২৩ রান করেন, সোবহানা ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। আর রুবাইয়া খেলেন অপরাজিত ৫৪ রানের অসাধারণ ইনিংস, যেখানে ছিল ৭৭ বলে ৮টি চারের মার।
এর আগে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। কিন্তু প্রথম ওভারেই পেসার মারুফা আক্তার পরপর দুই বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেন। দুজনই ফেরেন শূন্য রানে। ২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান।
রামিনা শামিম (২৩) ও মুনিবা আলি (১৭) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদা আক্তারের ঘূর্ণিতে ফেরেন দুজনেই। পরে সিদরা নওয়াজও (১৫) রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হন।
৬৭ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে ভরসা দিতে চেষ্টা করেন আলিয়া রিয়াজ (১৩) ও ফাতিমা সানা (২২)। কিন্তু নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন তাদের জুটি ভেঙে দেন। এরপর আর বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় পুরো দল।
বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার নেন একটি করে উইকেট।
এই জয়ে দুর্দান্ত সূচনা করল নিগার সুলতানার দল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...