প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2025, 12:52 PM
ব্রাহ্মণপাড়ায় নতুন ওসি হিসাবে যোগ দিলেন সাজেদুল ইসলাম
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাজেদুল ইসলাম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ কর্মকর্তা সাজেদুল ইসলামের কর্মজীবন দীর্ঘ ও বৈচিত্র্যময়। তিনি এর আগে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), সোনাগাজী মডেল থানা ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন জায়গায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সন্তান সাজেদুল ইসলাম ২০০৫ সালে ২৭তম আউটসাইড ক্যাডেট হিসেবে উপপরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি তিন সন্তানের জনক।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন ওসি বলেন, ব্রাহ্মণপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণপাড়া বাসীর সহযোগিতা কামনা করছি। আশা করি, সঠিক, নির্ভুল ও প্রতিহিংসামুক্ত তথ্য দিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে সহায়তা করবেন। আইনগত সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবে থানা পুলিশ। আপনাদের যেকোনো আইনগত সহযোগিতার জন্য থানার ডিউটি অফিসার ও ওসির কক্ষ সর্বদা খোলা থাকবে।
তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবার পাশে থাকার আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...