...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Oct 2025, 10:42 AM

...
দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: মোবাইল, ক্যামেরা ছিনতাই News Image

মোঃ আক্তার হোসেন

কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা

ঘটেছে। এসময় ৮ সাংবাদিকসহ ১২ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। হামলাকারীরা

সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা এবং নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

স্থানীয়রা সূত্রে জানান, উপজেলার এলাহাবাদ গ্রামের উটখাড়া মাজারের দায়িত্বে নিয়োজিত

খাদেম মৃত আব্দুল খালেক ফকির’র স্ত্রী কমলা খাতুনের পরিবারের সাথে প্রতিবেশী সাহেব বাড়ির

শাহজাহানের পরিবারের দির্ঘদিন বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরধরে শাহজাহানের

পরিবারের লোকজন কমলা খাতুনের পরিবারের উপর একাধিকবার হামলা, বাড়ি-ঘর ভাংচুর, লুটপাটের

ঘটনা ঘটায়। এ নিয়ে আদালতে ৩ টি মামলা চলছে।

এরই মধ্যে গত ৯ সেপ্টেম্বর কমলা খাতুনের বসত বাড়ির চলাচলের এক মাত্র রাস্তাটি পাকা দেয়াল

নির্মাণ করে বন্ধ করে দেয় শাহজাহান ও তার লোকজন। এ ঘটনায় উটখাড়া মাজারের খাদেম কমলা

খাতুনের নাতী সাংবাদিক সোহরাব হোসেন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা,

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও দেবিদ্বার থানার ওসির বরাবরে আবেদন করেন। দেবিদ্বার থানার

উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন তদন্ত শেষে স্থানীয় এলাহাবাদ ইউপি’র ৩ নং

ওয়ার্ড’র মেম্বার লিটন মিয়াকে দায়িত্ব দেন বিষয়টি মিমাংসা করার জন্য। লিটন মেম্বার

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) প্রাথমিক বিদ্যালয়ের

সামনে সালিস ডাকেন। সালিসে উভয় পক্ষের মধ্যে সংঘাতের আশংকা বিদ্যমান ছিল।

ওই ঘটনার সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিক সালিসের অদূরে হাকিম মিয়ার চা দোকানে

বসে খোঁজ খবর নিচ্ছিল। এসময় সাংবাদিকদের উপস্থিতির সংবাদে সাহেব বাড়ির শাহজাহান

(৪৫), জসীম উদ্দিন(৩০), সাগর(২৫), মজনু(৩০), বিল্লাল(২৭)’র নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন

দৌড়ে গিয়ে অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। সাংবাদিকরা তাদের উপর হামলার কারন জানতে

চাইলে কোন জবাব না দিয়েই তাদের বেধরক মারধরই করে এবং তাদের মোবাইল, ক্যামেরা ও নগদ

টাকা ছিনিয়ে নেয়। হামলায় আহতরা হলেন, দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার,

এশিয়ান টিভির প্রতিনিধি নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লা’র প্রতিনিধি

সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক

আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলার প্রতিনিধি জহিরুল

ইসলাম মারুফ, দৈনিক ভোরের দর্পন পত্রিকার মো. শাহজালাল, এটিএন (এমসিএল) নিউজের

প্রতিনিধি সাইফুল ইসলাম সজিব।

পরে হামলাকারীরা সালিসে উপস্থিত হওয়া সাংবাদিক সোহরাব হোসেনের পিতা- মো. জাকির

হোসেন(৫০)’র মাথা ফাটিয়ে দেয়, সোহরাবের মা’ নার্গিস বেগম(৪২), স্ত্রী বৃষ্টি

আক্তার(২০)’কে পিটিয়ে মারাত্মক আহত করে এবং তার ছোট বোন রুমি আক্তার(১৮)’র হাত

ভেঙ্গে দেয়।

এদের মধ্যে গুরতর আহত সাংবাদিক পারভেজ সরকার, নেছার উদ্দিন, সোহরাব হোসেন, মো.

আনোয়ার হোসেন ও সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেন, মা’

নার্গিস বেগম এবং তার ছোট বোন রুমি আক্তারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক বলেন, আমাদের এক সহকর্মী

সাংবাদিক সোহরাব হোসেনের পরিবারকে তাদের বাড়ির রাস্তা প্রায় এক মাস ধরে বন্ধ করে

জিম্মি করে রাখে। ওই ঘটনায় আজ গ্রাম্য সালিস বসার কথা। আমরা ৮ সাংবাদিক রাস্তা বন্ধের


বিষয়ে সরেজমিনে পরিদর্শনে যাই এবং সালিস বসার ঘটনাস্থল থেকে প্রায় ২শত গজ দূরে

হাকিমের চা দোকানে বসে স্থানীয়দের সাথে কথা বলছিলাম। হঠাৎ ২৫/৩০ জন এসে কোন কথা

না বলেই আমাদের উপর অতর্কীত হামলা চালায়।

হামলাকারীদের পক্ষের শাহজাহানসহ একাধিক ব্যাক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা

যায়নি। তবে স্থানীয় ইউপি মেম্বার লিটন মিয়া জানান, মাজারের মোয়াল্লী কমলা খাতুনের

বাড়ির রাস্তা প্রতিপক্ষের লোকজন পাকা দেয়াল তৈরী করে বন্ধ করে রাখে। ওই ঘটনার মিমাংসায়

আজ সালিস ডাকি। সালিসের আগেই অদুরে একটি চা দোকানে মারামারি শুরু হয়। আমি

ঘটনাস্থলে যেয়ে সাংবাদিকদের রক্ষার চেষ্টা কারি।

এ ব্যপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাঈনুদ্দিন জানান, আমাদের পুলিশ

ঘটনাস্থল এবং হাসপাতালে চিকিৎসারত সাংবাদিকদের খোঁজ খবর নিয়েছে। এ ব্যপারে লিখিত

অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir