প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Sep 2025, 9:44 AM
বাসদ নেত্রী কামরুন নাহার বেবী মারা গেছেন
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড আ ফ ম মাহবুবুল হক এর স্ত্রী কামরুন নাহার বেবী (৭৩) গতকাল ১৭ সেপ্টেম্বর রাত ৩.২০মি. কানাডায় ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন নাহার বেবী গত ৩/৪ বছর থেকে কলোন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুইয়া গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুন নাহার বেবী মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, কামরুন নাহার বেবীর মৃত্যুতে পার্টি একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।
কামরুন নাহার বেবী ১৯৫২ সালে লক্ষ্মীপুর জেলা জন্মগ্রহন করেন। বাবা প্রকৌশলী মাফুজুর রহমান, মাতা ফজিলতুন নেসা চার সন্তানের মধ্যে কামরুন নাহার বেবী ছিলেন সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ থেকে তিনি মাস্টাস সম্পন্ন করেন। তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সামছুননাহার হল ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মকান্ডে সক্রিয় যুক্ত ছিলেন। রাজনীতির কারণে জেলখানা থেকে তিনি অনার্স ফাইনাল পরীক্ষা অংশগ্রহন করেন। এছাড়া তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর হয়ে সক্রিয় নাট্য আন্দোলন করেছেন।
কামরুন নাহার বেবীর একমাত্র কন্যা উৎপলা ক্রান্তি ও অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আগামী ২০ সেপ্টেম্বর’২৫ শনিবার দুপুর ২টায় শেষ কার্য সম্পন্ন করে কানাডার অটোয়ায় কমরেড আ ফ ম মাহবুবুল হক এর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...