প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Sep 2025, 8:32 PM
সমালোচকদের কড়া জবাব দিলেন মালাইকা
ক্যারিয়ার বা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে হয়-এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার সাহসী পোশাক, সম্পর্ক ও ক্যারিয়ারকে কেন্দ্র করে সমালোচনা করা হয়েছে। তবে এসব নিয়ে আর নিজেকে ব্যাখ্যা করতে চান না তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার কী করা উচিত, কী উচিত নয় তা নিয়ে মানুষ উপদেশ দেয়! আমার কর্মজীবন, পোশাক কিংবা সম্পর্ক- সবকিছু নিয়ে বিচার করে। যেদিন থেকে আমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেছি, সেদিনই মুক্তি পেয়েছি। নিজেকে নিয়ে আমি যে গল্প লিখব, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ অভিনেত্রী আরও বলেন, “আমাকে অনেক সময় ‘খুব সাহসী’ বা ‘খুব স্পষ্টভাষী’ বলা হয়। এখন আমি এটাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে দেখি। যদি আমি কারও জন্য ‘খুব বেশি’ হই, তবে তারা হয়তো আমার জন্য যথেষ্ট নন।” ১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিল মালাইকার। প্রায় ১৯ বছর সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন তিনি। তবে সেই সম্পর্কও বেশ কিছু দিন আগে ভেঙে যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...