প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Sep 2025, 8:25 PM
কল্কির সিক্যুয়েল থাকছেন না দীপিকা
ক্যারিয়ার নিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোনের। বলিউডের আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েলে দেখা যাবে না তাকে। সামাজিক মাধ্যমে ছবির টিম জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর তারা দীপিকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। নাগ আশি^ন পরিচালিত এই ছবিতে দীপিকাকে দেখা যাবে কিনা, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিলো। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিলো তাকে এই ছবির সিক্যুয়লে দেখতে। এবার এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম। এক বিবৃতিতে প্রযোজকরা বলেন, ‘প্রথম ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তবে সিক্যুয়েলের জন্য যে সময় ও দায়বদ্ধতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। তাই আপাতত একসঙ্গে কাজ করা সম্ভব নয়। দীপিকার জন্য শুভকামনা রইল।’ বলা বাহুল্য, এই পোস্টের পর মন ভেঙেছে দীপিকার অনুরাগীদের। গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। সম্প্রতি মেয়ের এক বছর পূর্তি উপলক্ষে তিনি পরিবারকে সময় দিয়েছেন। ব্যক্তিজীবনকে প্রাধান্য দেওয়ার কারণে এর আগেও সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে বর্তমানে দীপিকা পরিচালক অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...