...
শিরোনাম
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜ নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার ⁜ ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত ⁜ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। ⁜ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। ⁜ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংস্কার ও প্রশস্ত হচ্ছে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়ক, দুই পাশে বাড়ছে ৬ ফুট ⁜ ডা: যোবায়দা হান্নানের একাশি তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, ৮-১০ লাখ টাকার মাছ নিধন ⁜ কল্যাণকর দেশ গঠনে পিস স্কুলের মতো প্রতিষ্ঠান প্রয়োজন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ কুমিল্লা মডার্ন হসপিটালে ১ হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপন ⁜ ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ⁜ চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে ⁜ প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি ⁜ এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায় ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ ⁜ কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:02 AM

...
রংহীন, ধোঁয়াটে চিত্রের পাতায় কর্মসংস্থানের গল্প News Image

মোঃ মাসুদ রানা, কুমিল্লা 

এক সময় যেসব এক্স-রে ফিল্ম ফেলে দেওয়া হতো ডাস্টবিনে, সেগুলোকেই এখন নতুন জীবন দিচ্ছে দেবিদ্বার উপজেলার প্রত্যন্ত এক গ্রামের মানুষ। কেউ ভাবেননি এই রংহীন, ধোঁয়াটে চিত্রের পাতায় লেখা থাকতে পারে কর্মসংস্থানের গল্প।

ভৈষেরকোট গ্রামের দক্ষিণ পাড়ার পুকুরপাড়ে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট ভবন। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো ঘর। কিন্তু ভেতরে পা দিলেই দেখা মেলে এক ব্যতিক্রমী দুনিয়ার। যেখানে প্রতিদিন ঘষা হয় পুরোনো এক্স-রে ফিল্ম, ধুয়ে মুছে তৈরি করা হয় নতুন পণ্য। প্রতিদিন সেখানে কাজ করেন স্থানীয় ২০-২২ জন শ্রমিক। তারা গড়ে তুলেছেন এমন এক উদ্যোগ, যেটি শুধু কাজ নয়, দিয়েছে আত্মমর্যাদা, দিয়েছে স্বপ্নের খোরাক।

এই স্বপ্নের বীজ বপন করেছিলেন ভৈষেরকোট গ্রামের সন্তান আবুল হোসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিত্যক্ত এক্স-রে ফিল্ম সংগ্রহ করেন তিনি। সেগুলো পানিতে ভিজিয়ে ঘষে প্রিন্ট তুলে ফেলেন, ধুয়ে মুছে বানিয়ে ফেলেন একদম নতুনের মতো। তারপর রোদে শুকিয়ে বিক্রি করেন ঢাকার একটি কারখানায়। সেখানে ফিল্মগুলো কেটে তৈরি হয় গার্মেন্টস অ্যাকসেসরিজ, যেমন কলারের স্টিফনার, প্যাকেজিং মেটেরিয়াল।

শুরুতে আবুল হোসেনের এই কাজ নিয়ে উপহাস করতেন অনেকে। কেউ কেউ বলতেন, ফিল্ম ঘষে কেউ জীবিকা গড়তে পারে  নাকি! কিন্তু তিনি দমে যাননি। পাশে পেয়েছেন ভাইয়ের ছেলে মনিরুল ইসলামকে, পেশায় শিক্ষানবিশ আইনজীবী। তাদের এই ক্ষুদ্র উদ্যোগ এখন রূপ নিয়েছে দুটি কারখানায় একটি গ্রামে, অন্যটি ঢাকায়। কাজ পেয়েছেন প্রায় ৫০ জন নারী-পুরুষ। 

মনিরুল বলেন, পরিত্যক্ত ফিল্ম ঘষেও যে আয় করা যায়, শুরুতে কেউ বিশ্বাস করত না। কিš' এখন দেখুন, একজন শ্রমিক প্রতিদিন ৮০০-৯০০ টাকা পর্যন্ত আয় করছেন, আর আমরা রপ্তানি উপযোগী পণ্য তৈরি করছি।

উদ্যোগ সম্প্রসারণে কুমিল্লা বিসিক অফিসে যোগাযোগ করেছেন মনিরুল ইসলাম। প্রতিষ্ঠানটির ডিজিএম মুনতাসীর মামুন বলেন, ‘এটি ব্যতিক্রমধর্মী ও সম্ভাবনাময় একটি প্রকল্প। আমরা তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও স্বল্প সুদে ঋণের মাধ্যমে সহযোগিতা করব।’






ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ  সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...

চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে

মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...

লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...

কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...

নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন।  আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...

​​​​​​​​​আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
➤ নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সেক্রেটারী সরওয়ার
➤ ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত
➤ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
➤ প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ, মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
➤ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংস্কার ও প্রশস্ত হচ্ছে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়ক, দুই পাশে বাড়ছে ৬ ফুট
➤ ডা: যোবায়দা হান্নানের একাশি তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, ৮-১০ লাখ টাকার মাছ নিধন
➤ কল্যাণকর দেশ গঠনে পিস স্কুলের মতো প্রতিষ্ঠান প্রয়োজন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ কুমিল্লা মডার্ন হসপিটালে ১ হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপন
➤ ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি
➤ চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
➤ প্রথ্ম ধাপে কুমিল্লার ৫ উপজেলার ৩৫ ইউপি নির্বাচন ২১ জানুয়ারি
➤ এলপিজির বাড়তি দামে চাপে মধ্যবিত্ত, ফিরছেন মাটির চুলায়
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বাঞ্ছারামপুরে ছাত্রদলের বিক্ষোভ
➤ কুমিল্লা ও বগুড়ায় নতুন গণপূর্ত জোন গঠনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir