প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:03 AM
লালমাইয়ে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মানুষের কথা শুনলেন ইউএনও
লালমাই প্রতিনিধি
নদী ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছেন ২৫ পরিবারের মানুষ। গত (৩১ মে) শনিবার বিকালে একটি ব্যানার সামনে নিয়ে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। দৈনিক রূপসী বাংলায় তা প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের রবিবার (১ জুন) সকালে ঘটনাস্থলে ছুটে যান লালমাই উপজেলার নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। এসময় সাথে ছিলেন বাকই উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, স্থানীয় মেম্বার।
ডাকাতিয়া নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়িঘর রক্ষায় প্রশাসন ভূমিকা রাখবেন বলে জানান ইউএনও। এছাড়াও খুব দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারদের ঘরবাড়ি পরিদর্শন ও নদীর ভাঙ্গনের স্থান দেখে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, মানুষগুলোর কথা শুনেছি। আসলেই এখানে নদীর ভাঙ্গনের মধ্যেই রয়েছে তারা। খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কেননা, সামনে বর্ষাকাল। আশা করছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...