প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:24 AM
কুমিল্লায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গীতানুষ্ঠান’
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুমিল্লায় ব্যতিক্রমধর্মী প্রচারণা শুরু করেছে জেলা তথ্য অফিস। ‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় ট্রাকযোগে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় একটি সুসজ্জিত ট্রাককে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহার করে স্থানীয় লোকসংগীত শিল্পীরা গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে ভোটের গুরুত্ব, নাগরিক অধিকার এবং গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় মাঠে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। এতে দেহতত্ত্ব, দেশাত্মবোধক ও নির্বাচনভিত্তিক সচেতনতামূলক গান পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এছাড়া সাংবাদিক ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে। আমরা আশা করছি, এই উদ্যোগ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক জানান, আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে ইতোমধ্যে কুমিল্লার ১৭টি উপজেলার ১৯২টি ইউনিয়নে রিকশাযোগে প্রচারণা চালানো হয়েছে এবং ৩৭টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এই কর্মসূচিতে জেলা তথ্য অফিসের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...