প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:00 AM
সদর দক্ষিণে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সেলিম আহমেদকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। রবিবার বিকালে রতনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস আই জনি সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর বাজার থেকে সেলিম আহমেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত সেলিম আহমেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...