প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:00 AM
কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন সামিরা আজিম দোলা
আবুল কালাম আজাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিম এর কন্যা সামিরা আজিম দোলা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় কুমিল্লা নগরীর একটি কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সামিরা আজিম দোলা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং স্বাধীনতার স্বপক্ষের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। সে জন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমার বাবা সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিম।বাবার দিয়ে যাওয়া শিক্ষা থেকে মনে করি -ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার স্বপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষের প্রার্থী মো.আবুল কালাম'কে পূর্ণ সমর্থন দিচ্ছি।
পাশাপাশি, আমার সকল কর্মী-সমর্থকরাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন। তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে কুমিল্লা -৯ আসনে বিএনপির প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...