প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:19 AM
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪ দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর আলম নামে ব্যাটারি চালিত এক অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে নাংগল কোট থানা পুলিশ। স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুকুরে ভেসে উঠা মরদেহটি জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পন্ডিত বাড়ির মিশুক ড্রাইভার মোঃ জাহাঙ্গীর আলম ওরফে জাফর ইকবালের (৪০) বলে নিশ্চিত করেছেন তার স্বজনেরা।
৩ কন্যা সন্তানের জনক জাহাঙ্গীর আলম গত ৪দিন থেকে একটি নতুন অটোরিকসা নিয়ে বাহির হয়ে নিখোঁজ হন। জাহাঙ্গীর আলমের স্বজনেরা অনেক খোজাখুজি করেলেও তার কোন সন্ধান মেলেনি। বৃহস্পতিবার পাশ্ববর্তী দৌলখাড় গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পিতা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ বিষয়ে নিহতের পিতা আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা তদন্তের মাধ্যমে আসামী চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...
হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...