প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:08 AM
ব্যবসায়ী ফেডারেশনের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়
ভ্রাম্যমাণ প্রতিনিধি
কুমিল্লায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় করেছেন মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে নগরীরর খন্দকার হক মার্কেটে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ব্যবসায়ী ফেডারেশন কুমিল্লার সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক জামাল খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা জরুরি। তিনি স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন।
তিনি বলেন, আপনারা আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের চাঁদাবাজিমুক্ত নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ব্যবসায়ী ফেডারেশনের প্রতিনিধিরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নানামুখী সংকটে রয়েছে। তারা করব্যবস্থা সহজীকরণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত পরিবেশ এবং অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির দাবি জানান।
সভায় আরও বক্তব্য দেন ফেডারেশনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ। বক্তারা স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। তারন আশা প্রকাশ করে বলেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...