প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:09 AM
ব্রাহ্মণপাড়ায় ভোটকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে প্রশাসন ও যৌথবাহিনী
মো: আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ টিম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার শশীদল ইউনিয়নের আটটি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, ওয়াশব্লক, প্রবেশ ও বের হওয়ার পথ, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শন দলে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন, সেনাবাহিনীর ব্রাহ্মণপাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ান এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।
এ সময় যৌথ টিম ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, ‘একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও যৌথবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ভোটাররা যেন ভয়ভীতি ছাড়া কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...