প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 12:10 AM
কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। জনতার ঢল নামে প্রিয় নেতাকে একনজর দেখতে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধামঘর দক্ষিণপাড়া, পরমতলা মাদরাসা মাঠ, বাঁশকাইট ও পান্তি বাজারে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় তার গাড়িবহর যাত্রাপথে সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ¯’ানীয় জনগণের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ুউদ্দীপনা।
পথসভায় কায়কোবাদ বলেন, আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমার জন্য দোয়া করবেন—আমি সারাজীবন আপনাদের সেবা করতে চাই।
তিনি আরও বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিš‘ আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি—কোনো তদবির, কোনো উকিল ছাড়াই। আল্লাহ তায়ালাই আমাকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ।
মুরাদনগরের জনগণের প্রতি ক...তজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি এই মাটির মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য, দেশের জন্য দোয়া করবেন।
এ সময় উপ¯ি’ত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, দুলাল সরকার, মোঃ আবুল হাসান ছিটন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বে”ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...