প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:15 AM
স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর কাছ থেকে ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আমিন মিয়া (৩০) নামের এক ব্যক্তি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমিন মিয়া কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।
তার খালা শিরিনা বেগম ও স্বজনদের সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের এক নারীকে বিয়ে করেন আমিন মিয়া। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে।
আমিন মিয়া দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে ঢাকার একটি হোটেলে কাজ করতেন তিনি। সেখানে আমিন মিয়া রান্নাবান্নার কাজ করতেন এবং তার স্ত্রী রান্নার কাজে সহায়তা করতেন। আমিন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নিজের উপার্জনের টাকায় নেশা করার পাশাপাশি প্রায়ই স্ত্রীর বেতনের টাকাও নেশার জন্য জোর নিয়ে নিতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডাও হতো।
তবে একপর্যায়ে স্বামীর এমন আচরণে বিরক্ত হয়ে স্ত্রী ঢাকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার আমিন মিয়াও স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান। সেখানে গেলে তার স্ত্রী আমিন মিয়ার হাতে ডিভোর্সের কাগজ তুলে দেন। পরে ওই কাগজ হাতে পেয়ে বাড়ির বাইরে গিয়ে কীটনাশক পান করেন আমিন মিয়া। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, কীটনাশক পান করা ব্যক্তিকে হাসপাতলে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...
মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...
আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...
নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...