প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:14 AM
ভিক্টোরিয়া কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
সজিব মাহমুদ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের উচ্চমাধ্যমিক শাখায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা।
এসময় তিনি তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ৭ নভেম্বরের বিপ্লব না হলে তৎকালীন পরিস্থিতিতে দেশ আরও বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলার মুখোমুখি হতো। ইতিহাসের এসব গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে শিক্ষার্থীদের গভীরভাবে জানা, চর্চা করা এবং প্রকৃত প্রেক্ষাপট অনুধাবন করার আহ্বান জানান। আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহাম্মদ।এ সময় উপস্থিত ছিলেন কলেজে উপাধ্যাক্ষ প্রফেসর আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী গোলাম মোঃ সোহরাব হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও নয়টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...
মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...
আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...
নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...