...
শিরোনাম
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ⁜ ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর ⁜ কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের ⁜ কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ⁜ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।। ⁜ দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, পুড়ে ছাই ⁜ নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন ⁜ সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোর‌শেদ আলমের দাফন সম্পন্ন ⁜ মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ ⁜ কুমিল্লা সদরের চান্দপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:21 AM

...
ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ News Image

নিজস্ব প্রতিবেদক 
সালিশের সিদ্ধান্ত অমান্য করে ঘর নির্মাণ ও খাল ভরাট করে দোকান তৈরির উদ্যোগ; জেলা প্রশাসকের কাছে আবেদন; পিলার স্থাপন বন্ধ করে রোববার মাপজোপের নির্দেশ ইউএনওর
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক প্রবাসীর পরিবারের চলাচলের পথ ও সরকারি খাসজমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় যুবদল নেতা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, সালিশের সিদ্ধান্ত অমান্য করে বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ এবং খাল ভরাট করে দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। সর্বশেষ শুক্রবার বিরোধপূর্ণ জায়গায় পিলার স্থাপনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর মৌজায় সৌদি আরবপ্রবাসী আজাদ হোসেনের পরিবারের বাড়ি ও চলাচলের পথ নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, সরকারি রাস্তা না থাকায় তাঁদের বাড়ির সঙ্গে সংলগ্ন সরকারি খাসজমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করতে হয়। এ ছাড়া ওই এলাকায় খাল ও খাসজমির সীমানা নিয়েও বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও সিদ্ধান্ত অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁদের।

এ ঘটনায় প্রবাসীর ভাই মো. কামাল হোসেন কুমিল্লার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের এস.এ শাখা থেকে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ০৫.২০.১৯০০.০১৬.৮১.০০১.২৬-১২০২ স্মারকে আবেদনটি ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, আবেদনকারী নাইঘর মৌজার ৪২১ নম্বর দাগের পূর্বাংশে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। সরকারি রাস্তা না থাকায় বাড়ির সংলগ্ন খাস ৪২৩ নম্বর দাগে বিদ্যমান খালের পশ্চিমাংশ দিয়ে তাঁরা চলাচল করেন। ওই খালের পশ্চিমাংশ দিয়ে চলাচলের অনুমতি চেয়ে তিনি আবেদন করেছেন। চিঠিতে সরেজমিন তদন্তপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) অনুরোধ জানানো হয়।

এদিকে শুক্রবার (৬ নভেম্বর) বিরোধপূর্ণ জায়গায় পিলার স্থাপনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনী ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তিনি সেখানে উপস্থিত হয়ে নাজমুল হাসানকে পিলার স্থাপনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনী ইসলাম বলেন, জায়গাটিতে পিলার স্থাপনের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং নাজমুল হাসানকে কাজ বন্ধ রাখতে বলেন। যেহেতু বিষয়টি নিয়ে অভিযোগ রয়েছে, তাই আগামী রোববার একজন সার্ভেয়ার পাঠিয়ে জায়গাটি মাপজোখ করা হবে। জায়গাটি খাসজমি বা খালের মধ্যে পড়েছে, নাকি কারও ব্যক্তিগত জায়গা খালের মধ্যে চলে গেছে, তা সরেজমিনে যাচাই করে দেখা হবে। মাপজোখ ও যাচাই শেষ না হওয়া পর্যন্ত পিলার স্থাপনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সরেজমিন তদন্ত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাপজোখের মাধ্যমে জায়গার প্রকৃত সীমানা নির্ধারণ করা হবে। একই সঙ্গে সরকারি খাসজমি ও খালের জায়গা সংরক্ষণ এবং প্রবাসীর পরিবারের দীর্ঘদিনের চলাচলের পথের বিষয়ে আইনানুগ সমাধান নিশ্চিত করবে প্রশাসন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...

মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...

কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...

ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...

আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...

কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...

কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...

​নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
➤ ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর
➤ কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের
➤ কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
➤ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
➤ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।।
➤ দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, পুড়ে ছাই
➤ নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন
➤ সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোর‌শেদ আলমের দাফন সম্পন্ন
➤ মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
➤ কুমিল্লা সদরের চান্দপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir