প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:43 AM
ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে মালিকবিহীন ভারতীয় কোবরা বাজি, ফ্যান্সি বাজি, কালার কালেকশন বাজি, আতশবাজি, গরু, ফুসকা ও ভ্যাসলিন জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় গোয়েন্দা নজরদারি জোরদার করে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...
মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...
আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...
নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...